spot_img
spot_img

৭১ সালে বাংলাদেশের ওপর পাকিস্তানি বাহিনী দমন-পীড়ন করেছে: ইমরান খান

লংমার্চে গুলিবিদ্ধ হওয়ার এক দিন পর শুক্রবার (৪ নভেম্বর) গণমাধ্যমে মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

শনিবার (৪ নভেম্বর) রাতে পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) ইউটিউব চ্যানেল থেকে সরাসরি প্রচার হওয়া ইমরান খানের বক্তব্যে তার ওপর হামলার বিষয়ে জানাতে গিয়ে বাংলাদেশের প্রসঙ্গ টানেন তিনি।

তার দলের ওপর জুলুম হচ্ছে জানিয়ে তিনি বলেন, পূর্ব পাকিস্তানের সঙ্গে কী হয়েছিল? সবচেয়ে বড় যে রাজনৈতিক দল নির্বাচনে জিতেছিল, তাদের ওপর দমন–পীড়ন চালিয়েছিল সামরিক বাহিনী। তাদের যে অধিকার ছিল, তা দেওয়া হয়নি।

ইমরান খান বলেন, ১৮ বছর বয়সে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ১৯৭১ সালে খেলতে গিয়েছিলাম পূর্ব পাকিস্তানে। পাকিস্তানের গণমাধ্যমের ওপর তখন বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। আমার জানা ছিল না, সেখানকার মানুষের ভেতরে কী পরিমাণ ঘৃণা জমেছিল। কেন ঘৃণা জমেছিল? তারা নির্বাচনে জিতেছিল আর আমরা তাদের সেই অধিকার দিচ্ছিলাম না। প্রধানমন্ত্রী তাদের হওয়ার কথা। কিন্তু আমরা এখানে (পশ্চিম পাকিস্তানে) বসে সিদ্ধান্ত নিলাম, আমরা তাদের প্রধানমন্ত্রী হতে দেব না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ