spot_img

বিএনপির সমাবেশস্থলে মোবাইল ও ইন্টারনেট নেটওয়ার্ক বিভ্রাট

বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ স্থলে মুঠোফোন এবং ইন্টারনেট নেটওয়ার্কে লাইনে বিভ্রাট দেখা দিয়েছে।

আজ শনিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার পর থেকে সেখানে অবস্থানকারীরা মুঠোফোনে এবং ইন্টারনেট কানেকশন পাচ্ছেন না। ফলে তারা আত্মীয়-স্বজন কিংবা সহকর্মীরে সাথে যোগযোগ করতে পারছেন না। বিএনপির বিভাগীয় গণসমাবেশ বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে প্রচার ঠেকাতে উদ্দেশ্যমূলকভাবে মুঠোফোন এবং ইন্টারনেট নেটওয়ার্ক বন্ধ করে দেয়া হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

তাদের দাবি, বিএনপির সমাবেশ থাকলেই সেখানে ইন্টারনেট এবং মুঠোফোনের নেটওয়ার্ক থাকে না। অন্য সময় নেটওয়ার্ক থাকে। বিএনপির সমাবেশের প্রচার ঠেকাতে নেটওয়ার্ক বন্ধ করে দেয়া হয়েছে বলে তাদের অভিযোগ। তবে কোন কিছু বন্ধ করে বিএনপিকে দমানো যাবে না বলে হুঁশিয়ারী দেন তারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ