spot_img
spot_img

ইমরান খানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান সরকার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তৃতা ও সংবাদ সম্মেলন টেলিভিশনে সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে শাহবাজ শরীফ সরকার।

আজ (৫ নভেম্বর) শনিবার পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা) এই নিষেধাজ্ঞা আরোপ করে।

পেমরা তার বিবৃতিতে বলেছে, এমনকি ইমরান খানের রেকর্ড করা ভাষণও প্রচার করা যাবে না।

গত বৃহস্পতিবার (৩ নভেম্বর) ইমরান খানের ওপর গুপ্ত হামলা করা হয়। হামলায় আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন আছেন তিনি।

এর আগেও পেমরা ইমরা খানের বক্তব্য সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলো। পরবর্তীতে ইসলামাবাদ হাইকোর্টের আদেশে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

সূত্র : এআরওয়াই নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ