পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তৃতা ও সংবাদ সম্মেলন টেলিভিশনে সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলো দেশটির ইলেকট্রিক গণমাধ্যম নিয়ন্ত্রণ সংস্থা পেমরা। আজ (৫ নভেম্বর) শনিবার পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা) এই নিষেধাজ্ঞা ঘোষণা করে।
এর কয়েক ঘণ্টা পড়েই পাকিস্তানের কেন্দ্রীয় সরকার নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করে নিতে পেমরা নির্দেশ দেয়।
পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই পেমরাকে এই নিষেধাজ্ঞাটি প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
পাক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী আইনে প্রদত্ত ক্ষমতা ব্যবহার করে পেমরাকে নির্দেশনা দিয়েছেন।
গত বৃহস্পতিবার (৩ নভেম্বর) হওয়া গুপ্ত হামলায় আহত হয়ে ইমরান খান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই অবস্থায় তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেওয়ায় পাকিস্তান জুড়ে নিন্দার ঝড় উঠে।
সূত্র : এআরওয়াই নিউজ











