spot_img
spot_img

আহত ইমরান খানকে দেখতে গেলেন পাক জামায়াতের আমীর

গুপ্ত হামলায় গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে সাক্ষাৎ করেছেন পাক জামায়াতে ইসলামীর আমীর সিরাজুল হক।

আজ (৯ নভেম্বর) ইমরান খানের লাহোরের জামান পার্কের বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে জামাতের আমীর ইমরান খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এছাড়াও আল্লামা রাজা নাসির আব্বাসের নেতৃত্বে মজলিসে ওয়াহদাতে মুসলিমীনের একটি প্রতিনিধি দলও তেহরিকে ইনসাফের চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেন।

সাক্ষাতে তারা ইমরান খানের ওপর সশস্ত্র হামলার তীব্র নিন্দা জানান। এবং ইমরান খানের দ্রুত সুস্থতা কামনা করেন।

সূত্র : বোল নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ