প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হজ্ব যাত্রীদের হয়রানি করলে সেই এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) গণভবন থেকে যুক্ত হয়ে জাতীয় পর্যায়ে হজ্ব ও ওমরাহ ব্যবস্থাপনা বিষয়ক সম্মেলন ২০২২ এবং হজ্ব-ওমরাহ ফেয়ারের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, হজ্ব ব্যবস্থাপনায় সরকারের নজরদারি অব্যাহত থাকবে। এছাড়া হজ্বযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, হজ্ব ব্যবস্থাপনা আগের চেয়ে অনেক উন্নত ও সহজ হয়েছে। ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ও শান্তির ধর্ম। ইসলামের আদর্শ ধারণ করে সমাজ থেকে হিংসা বিভেদ সন্ত্রা-জঙ্গিবাদ ও অশিক্ষা দূর করে উন্নত সমাজ গড়তে হবে।











