গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় ৮১৯ জনের মৃত্যু ও ৩ লাখ ১৬ হাজার জনকে শনাক্ত অরা হয়েছে।
জাপান ও যুক্তরাষ্ট্র ব্যতীত আরও যেসব দেশে শুক্রবার সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব হলো-ফ্রান্স (মৃত ৭৪ জন, নতুন আক্রান্ত ৩৭ হাজার ১৭৭ জন), ব্রাজিল (মৃত ৭২ জন, নতুন আক্রান্ত ৩০ হাজার ৪৩৮ জন), দক্ষিণ কোরিয়া (মৃত ৬৩ জন, নতুন আক্রান্ত ৬৩ জন), রাশিয়া (মৃত ৬০ জন, নতুন আক্রান্ত ৫ হাজার ৫৪৬ জন), তাইওয়ান (মৃত ৫৮ জন, নতুন আক্রান্ত ১৮ হাজার ৩ জন)।
বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ কোটি ৪০ লাখ ৬৭ হাজার ৭২৫ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ১ কোটি ৪০ লাখ ৩১ হাজার ৫৯৫ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন ৩৬ হাজার ১৩০ জন।
আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬৪ কোটি ২৫ লাখ ৫৫ হাজার ৮৩১ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬৬ লাখ ২৪ হাজার ২৬ জনের। এছাড়া গত আড়াই বছরে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৬২ কোটি ১৮ লাখ ৬৪ হাজার ৮০ জন।











