spot_img
spot_img

ড. মোমেন ও রুশ পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে রাশিয়ান ফেডারেশনের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। ফোনালাপে রুশ পররাষ্ট্রমন্ত্রী দুঃখ প্রকাশ করেন এবং খুব শীঘ্রই বাংলাদেশে আসার ইচ্ছা রয়েছে বলেও জানান।

সোমবার (২১ নভেম্বর) ড. মোমেন ও রুশ পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোনে আলাপ হয়।

জানা গেছে, ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে ২৩ নভেম্বর ঢাকায় আসার কথা ছিল লাভরভের। শিডিউল জটিলতার কারণে ঢাকা আসতে না পেরে রুশ পররাষ্ট্রমন্ত্রী টেলিফোনে দুঃখ প্রকাশ করেন এবং খুব শীঘ্রই বাংলাদেশে আসার ইচ্ছা রয়েছে বলেও জানান।

টেলিফোনে আলাপকালে দু’মন্ত্রী বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে আলোকপাত করেন। এ সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা তুলে ধরে বলেন, বাংলাদেশ সবসময় কৃতজ্ঞতার সঙ্গে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা মনে রাখবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মায়ানমারে ফিরিয়ে নেওয়ার জন্য রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। এ সময় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ মায়ানমারের সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ