spot_img
spot_img

হতদরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল দর্শন : স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের হতদরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবনের মূল দর্শন।

আজ মঙ্গলবার (২২ নভেম্বর) শেখ হাসিনা-সংগ্রামী জীবন শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি্র বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিরীন শারমিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের মতো প্রজ্ঞাবান রাজনীতিকের ঘরে জন্ম নেয়া শেখ হাসিনার বাবা-মার কাছ থেকে রাজনৈতিক শিক্ষা গ্রহণ করে এগিয়ে যাওয়া। মানুষের প্রতি তাঁর অকৃত্রিম ভালবাসা। বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের উত্তরাধিকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বজন হারানোর বেদনা নিয়ে তার স্বদেশ প্রত্যাবর্তন, যা আমাদের জাতীয় জীবনের টার্নিং পয়েন্ট। সেখান থেকে গনতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা, বাহাত্তরের সংবিধানের মূলনীতি প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নেতৃত্ব দেন। তার হাত ধরেই এদেশে গনতন্ত্রের পুনরূদ্ধার হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারকার্য সম্পাদন, দেশকে আইনের শাসনের মূল ধারায় ফিরিয়ে আনা তার সংগ্রামী জীবনের অংশ।

সূত্র: বাসস
spot_img
spot_img
spot_img

সর্বশেষ