spot_img
spot_img

পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা

সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে পঞ্চগড়ে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পঞ্চগড়ে বর্তমানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ভোর ৬টায় ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, তাপমাত্রা উঠানামা করছে। মঙ্গলবার ভোর ৬টায় জেলায় ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল বুধবার ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ