গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে আরও একজনের মৃত্যু ও একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১৯ জন রোগী।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট দুই হাজার ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকায় এক হাজার ১৪২ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে চিকিৎসা নিচ্ছেন ৮৮০ জন।










