প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর স্থগিত হয়েছে। আগামী (২৯ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরে যাওয়ার কথা ছিল। সফরের নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শোনসুক তাকেইয়ের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। দ্বিপক্ষীয় এ বৈঠক শেষে সাংবাদিকদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জাপান সফর স্থগিতের তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর পেছাচ্ছে। সফরে দ্বিপক্ষীয় বেশ কিছু চুক্তি ও সমঝোতার ব্যাপারে এখনো সুরাহা হয়নি। আলোচনা চলছে।
বৈঠকের বিষয়ে শাহরিয়ার আলম বলেন, জাপান বাংলাদেশের ভালো বন্ধু রাষ্ট্র। আগামীতে আমাদের এ সম্পর্ক আরও গভীর হবে বলে আমরা আশা করছি।











