spot_img
spot_img

পাকিস্তানের নতুন সেনাপ্রধান একজন কুরআনের হাফেজ

পাকিস্তানের সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল সাইয়েদ আসিম মুনির একজন কুরআনের হাফেজ। তিনি মদিনায় পবিত্র কুরআন হিফজ করেন।

আজ (২৪ নভেম্বর) জেনারেল আসিম মুনিরকে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান নিয়োগ দিয়েছেন পাক প্রেসিডেন্ট আরিফ আলভি। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে সাক্ষাতের কিছুক্ষণের পরই নিয়োগে স্বাক্ষর করেন আরিফ আলভি।

এর আগে সেনাপ্রধান হিসেবে জেনারেল সাইয়েদ আসিম মুনিরের নাম প্রস্তাব করেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট আরিফ আলভি তাকে সেনাপ্রধান নিয়োগ দেন।

আগামী ২৯ নভেম্বর থেকে সেনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন জেনারেল আসিম।

সূত্র : এআরওয়াই নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ