spot_img
spot_img

ব্যাংকের টাকা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে গুজব ছড়াচ্ছে ব্যাংকে টাকা নেই, ব্যাংকে টাকা পাওয়া যাবে না, আর সবাই টাকা ব্যাংক থেকে তুলে ঘরে রাখছে। আসলে ঘরে টাকা রাখা মানে চোরকে সুযোগ করে দেওয়া। কাজেই চোরকে সুযোগ করে দেবেন না।

শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পঞ্চম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার এই বিশ্ব মন্দার মাঝেও উন্নয়নের ধারাটা অব্যাহত রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এক্ষেত্রে কিছু অগ্রগতিও রয়েছে। তবে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, দুর্যোগ, দুর্ঘটনা, সংক্রামক-অসংক্রামক ব্যাধিবিষয়ক তথ্য সংগ্রহ, সরবরাহ এবং সংরক্ষণ করার জন্য ডিজিটাল হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম স্থাপন করেছি, যেন দুর্যোগপ্রবণ এলাকায় ঔষধসহ প্রয়োজনীয় সামগ্রী দুর্যোগের আগেই পাঠানো যায়।’ তিনি বলেন, ‘সরকার মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিম চালু করেছে। এর আওতায় দরিদ্র-হতদরিদ্র মায়েদের প্রসবপূর্ব, প্রসবকালীন এবং প্রসব পরবর্তী যাবতীয় সেবা, যাতায়াত খরচ এবং পুষ্টিকর খাবারের অর্থ দেওয়া হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ