spot_img
spot_img

গুলিবিদ্ধ হওয়ার পর প্রথম জনসভায় বক্তব্য দিবেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান একটি হত্যা প্রচেষ্টায় গুলিবিদ্ধ হওয়ার পর শনিবার প্রথম জনসমক্ষে হাজার হাজার সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে। এই হত্যা প্রচেষ্টার জন্য তিনি ক্ষমতাসীনদের অভিযুক্ত করেছেন।

ইমরান খান গত এপ্রিল মাসে পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই বন্দুক হামলা ছিল সর্বশেষ মোড়।

শনিবার (২৬ নভেম্বর) পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টি আয়োজিত ‘লং মার্চ’ ধারাবাহিক রাজনৈতিক অস্থিরতার পরিণতি। এর মাধ্যমে আগামী বছরের অক্টোবরে পার্লামেন্টের মেয়াদ শেষ হওয়ার পূর্বে আগাম নির্বাচন করার জন্য সরকারকে চাপ দেয়া হচ্ছে।

সকালে এক টুইটে খানের বক্তব্য উদ্ধৃত করে পিটিআই জানায়, আমার জীবন বিপন্ন এবং আহত হওয়া সত্ত্বেও আমি জাতির জন্য রাওয়ালপিন্ডিতে যাচ্ছি। আমার জাতি আমার জন্য রাওয়ালপিন্ডিতে আসবে।

সূত্র : বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ