spot_img

১০ ডিসেম্বর গোলাপবাগে বিএনপির সমাবেশ

১০ ডিসেম্বর (শনিবার) ঢাকা বিভাগীয় গণসমাবেশ গোলাপবাগ মাঠে করার অনুমতি পেয়েছে বিএনপি।

শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন কথা জানান।

তিনি বলেন, আগামীকাল শনিবার বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ গোলাপবাগ মাঠে হবে। আইনশৃঙ্খলাবাহিনীর কাছে আমরা গোলাপবাগ মাঠ ব্যবহার ও মাইক ব্যবহারের অনুমতি চেয়ে চিঠি দেই। পুলিশ কমকর্তা হারুন অর রশীদ জানিয়েছেন, গোলাপবাগ মাঠ ব্যবহার করার প্রস্তুতি নিন। তারা সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ