spot_img

সমাবেশের আগের দিনই কানায় কানায় পূর্ণ গোলাপবাগ মাঠ

আগামীকাল শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। গণসমাবেশ কাল শুরু হওয়ার কথা থাকলেও গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতির খবর পাওয়ার কিছুক্ষণ পরেই সেখানে জড়ো হতে শুরু করেছেন বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। ইতোমধ্যে মাঠ কানায় কানায় পূর্ণ হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জানান, ১০ ডিসেম্বর বিএনপিকে রাজধানীর গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় গণসমাবেশের অনুমতি দেয়া হয়েছে। সমাবেশের জন্য বিএনপিকে দেয়া পূর্বের ২৬টি শর্ত বহাল থাকবে।

এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানান, গণসমাবেশ শনিবার বেলা ১১টায় শুরু হবে। এই গণসমাবেশ থেকে সরকার পতনে ১০ দফা দাবি ঘোষণা করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ