spot_img

স্লোগানে স্লোগানে মুখরিত গোলাপবাগ মাঠ

আগামীকাল শনিবারের (১০ ডিসেম্বর) সমাবেশ ঘিরে দলে দলে মিছিল নিয়ে আসছেন বিএনপির নেতাকর্মীরা। কয়েক ঘণ্টা আগেই রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশ করার অনুমতি পেয়েছে দলটি। সারাদেশ থেকে আসা নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছেন পুরো এলাকা।

শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় গোলাপবাগ মাঠ থেকে দলটির ভেরিভাইড পেইজে প্রচারিত লাইভ ভিডিওতে এমন চিত্র দেখা গেছে।

জানা গেছে, বিএনপি নেতাকর্মীদের রিকশাযোগে সমাবেশস্থলে আসতে দেখা গেছে। অনেকে হেঁটে সমাবেশস্থলে আসছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ