spot_img

মানিকগঞ্জে ১২ দিনে বিএনপির ৩৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ

মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গত ১২ দিনে জেলায় বিএনপির অন্তত ৩৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ বানচাল ও নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি করতে সরকার পুলিশ ব্যবহার করে বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করছে বলে অভিযোগ করেন জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতারা।

তবে পুলিশ বলছে, ১০ ডিসেম্বর নয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ