spot_img

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা তদন্তের আহ্বান হোয়াইট হাউসের

বাংলাদেশে চলমান রাজনৈতিক অবস্থা নিয়ে নিজেদের অবস্থান ইতোমধ্যে পরিস্কার করেছে আমেরিকা। বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতের বক্তব্যের পর এবার সরাসরি হোয়াইট হাউসও বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা তদন্তের আহ্বান জানিয়েছে। একইসঙ্গে সব পক্ষকেই সহিংসতা থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়েছে।

গতকাল শুক্রবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আমেরিকার জাতীয় নিরাপত্তা বিভাগের মুখপাত্র জন কিরবি গণমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশের পরিস্থিতি আমেরিকা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

তিনি বলেন, আমেরিকা সব সময়ই এ কথা বলে এসেছে যে, বাংলাদেশের জনগণ ভয়ভীতি-হয়রানি ও সহিংসতামুক্ত পরিবেশে শান্তিপূর্ণ সমাবেশে যোগ দেওয়ার অধিকার রাখে। বাংলাদেশে সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পাশাপাশি সহিংসতা থেকে দূরে থাকার আহ্বান জানাই। আমরা চাই, প্রত্যেকে হয়রানি ও ভয়ভীতিমুক্ত থাকুক। আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই যে, কোনো দল বা প্রার্থীকে যেন ভয়ভীতি দেখানো না হয়, হুমকি দেওয়া না হয় বা কোনো দলের ওপর হামলা না হয়।

আমেরিকার জাতীয় নিরাপত্তা বিভাগের মুখপাত্র আরও বলেন, ওয়াশিংটন বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে আরও বলতে চায়—সহিংসতার যে সংবাদ পাওয়া গেছে এর স্বচ্ছ, নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হোক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ