আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ৭ এমপি পদত্যাগ করলে সংসদ অচল হয়ে যাবে, এটা ভাবার কারণ নেই।
শনিবার (১০ নভেম্বর) বিকালে সাভারে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করায় কারাদণ্ডপ্রাপ্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতায় আজ তিনি বাসায় আছেন, নিরাপদে আছেন। বিএনপি কি আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করেছে?










