spot_img

‘বিএনপি মানুষের শত্রু, পশুপাখির শত্রু ও প্রকৃতির শত্রু’

বিএনপি মানুষের শত্রু, পশুপাখির শত্রু ও প্রকৃতির শত্রু বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, যারা রাজনীতির নামে মানুষ পোড়ায়, প্রকৃতি ধ্বংস করে, তাদের রাজনীতি থেকে বিতাড়িত করা মানুষের একদফা দাবি। এই দেশে মানবাধিকার লঙ্ঘন করেছে বিএনপি ও বিএনপির নেতাকর্মীরা।

শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

‘অগ্নি-সন্ত্রাসের আর্তনাদ’-এর ব্যানারে ২০১৪ সালের নির্বাচনের আগে দেশব্যাপী অগ্নিসন্ত্রাসের শিকার ব্যক্তিবর্গ ও তাদের পরিবারের প্রায় ৫০ জন সদস্য এ সময় উপস্থিত ছিলেন।

তিনি বলেন, তাদের অগ্নিসন্ত্রাসের মাধ্যমে অসংখ্য মানুষ হত্যা করা হয়েছে, তাদের আগুন থেকে অবুঝ পশুপাখিও রক্ষা পায়নি। এরা মানুষের শত্রু, পশুপাখির শত্রু, প্রকৃতির শত্রু। এরা অগ্নি-সন্ত্রাসী, এরা মানবাধিকার লঙ্ঘনকারী। আজকে তারা মানবাধিকারের কথা বলে, সভা-সমাবেশের অধিকারের কথা বলে। সভা-সমাবেশের অনুমতি দেয়া হয়েছে বিধায় সমগ্র বাংলাদেশে নয়টি বড় সমাবেশ করতে পেরেছে।

ড. হাছান বলেন, বিএনপি সমাবেশের ডাক দিয়েছে ১০ তারিখে, কিন্তু ৭ তারিখ থেকে রাস্তা দখল করে সমাবেশ শুরু করেছে। আর পুলিশ যখন রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ জানাতে যায়, তখন পুলিশের ওপর হামলা চালানো শুরু করে। এভাবে তারা দেশে বিশৃঙ্খলা করেছে এবং করছে। আজকে তারা ১০ দফা দাবি দিচ্ছে কিন্তু এদেশের অগ্নি-সন্ত্রাসের শিকার এই মানুষের দাবি হচ্ছে এক দফা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ