spot_img
spot_img

ভারতের ইসলামী ঐতিহ্য রক্ষায় জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান

উগ্র হিন্দুত্ববাদী দ্বারা ভারতের ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের ৩০ তম বার্ষিকীতে হিন্দুত্ববাদীদের দ্বারা হুমকির মুখে ভারতের ইসলামী ঐতিহ্য সংরক্ষণে
আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘকে ভূমিকা রাখার জন্য আহ্বান জানিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গত মঙ্গলবার (৬ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্যটি জানায়।

পাক পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, “ভারত সরকারকে অবশ্যই সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে মুসলমানদের সুরক্ষা ও তাদের ধর্মীয় স্থাপনা গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

বিবৃতিতে আরো বলা হয়, “আমরা ভেঙে ফেলা মসজিদের জায়গায় একটি হিন্দু মন্দির নির্মাণের এবং এর ধ্বংসের জন্য দায়ী অপরাধীদের মুক্তি প্রদানের নিন্দা জানাই।”

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর আরো সতর্ক করেছে, হিন্দু চরমপন্থীরা বারাণাসীর জ্ঞানবাপী মসজিদ সহ আরও কিছু মসজিদ ভেঙে অবৈধভাবে মন্দিরে রূপান্তরিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, অযোধ্যার বিখ্যাত বাবরি মসজিদ ১৬ শতকে মুঘল সম্রাট বাবরের আদেশে নির্মিত হয়েছিল। ১৯৯২ সালে উগ্রবাদী হিন্দুরা কুড়াল,হাতুড়ি ব্যবহার করে ধ্বংস করেছিল। তাদের দাবি ছিল এই জায়গাটি তাদের দেবতা রামের জন্মস্থান।

সূত্র: মিডিল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ