spot_img

জাতীয় পার্টি সরকার পতনের আন্দোলন করছে না : চুন্নু

জাতীয় পার্টি সরকার পতনের জন্য আন্দোলন করছে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

তিনি বলেন, জাতীয় পার্টি সরকারের ভুলত্রুটি ধরিয়ে দিয়ে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার জন্য আন্দোলন করছে। বিএনপি সংসদ থেকে পদত্যাগ করলো কিনা তার সাথে জাতীয় পার্টির কোনো সম্পর্ক নেই। নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের জন্য জাতীয় পার্টি রাজনীতি করছে। জাতীয় পার্টি সংসদ থেকে পদত্যাগ করবে না।

শনিবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

চুন্নু বলেন, বিএনপির রাজনীতির সাথে জাতীয় পার্টির রাজনীতির আদর্শগত পার্থক্য রয়েছে। বিএনপি তাদের সমাবেশ থেকে আন্দোলনের কৌশল হিসেবে সংসদ থেকে পদত্যাগ করার যে ঘোষণা দিয়েছে তা জাতীয় পার্টির রাজনৈতিক কৌশল থেকে অনেক ভিন্ন।

তিনি বলেন, বিএনপির এমপিরা তাদের রাজনৈতিক কৌশল অনুযায়ী সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে জাতীয় পার্টির প্রতি যে আহ্বান জানিয়েছেন সেই আহ্বানের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। জাতীয় পার্টির নিজস্ব রাজনীতি ও আদর্শ রয়েছে। সেই নীতি ও আদর্শ মতে রাজনৈতিক কৌশল ঠিক করে জাতীয় পার্টি আন্দোলন করছে।

সূত্র : বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ