spot_img
spot_img

ডিসেম্বরেই ভেঙে দেওয়া হবে পাঞ্জাবের প্রাদেশিক পরিষদ : ইমরান খান

চলতি ডিসেম্বর মাসেই পাকিস্তানের পাঞ্জাবের প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

বুধবার (১৪ ডিসেম্বর) স্থানীয় জিও টিভি এই খবর জানিয়েছে।

ইমরান খান বলেন, পিএমএল-কিউ আমাদের ঘনিষ্ঠ মিত্র। আমরা আমাদের সিদ্ধান্তের কথা তাদের জানিয়েছি। দলটি প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়ার বিষয়ে পিটিআই-এর সাথে একমত পোষণ করেছে।

তিনি বলেন, আমাদের রাজনীতি দেশের ঊর্ধ্বে নয়। এই সরকার অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ