spot_img

নাশকতার মামলায় জামায়াত আমিরসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজধানী উত্তরা পশ্চিম থানার নাশকতার মামলায় জামায়াতে ইসলামীর আমির ডাক্তার মো. শফিকুর রহমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা করেছে আদালত।

আজ বুধবার (১৪ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের সরকারি কোঁসুলি আজাদ রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আজ বুধবার ছিল মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন। আসামিরা আদালতে হাজির না হওয়ায় সময়ের আবেদন করেন তাদের আইনজীবী। এরপর আদালত আবেদন নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ