spot_img

আইনশৃঙ্খলাবাহিনীর বক্তব্যে সন্তুষ্ট নন ফারদিনের বাবা; আগামীকাল আদালতে যাবেন

ফারদিন নুর পরশ স্বেচ্ছায় নদীতে ঝাঁপ দেন বলে দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ও র‍্যাব। এই বক্তব্যে সন্তুষ্ট নন নিহত বুয়েটছাত্র ফারদিনের বাবা নূর উদ্দিন রানা। আগামীকাল বৃহস্পতিবার আদালতে যাবেন তিনি।

আজ বুধবার (১৪ ডিসেম্বর) পৃথক পৃথক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে ফারদিন আত্মহত্যা করেছে বলে জানায় র‍্যাব ও ডিবি। এরপর আদালতে যাবেন বলে জানান ফারদিনের বাবা রানা।

ফারদিনের বাবা নূর উদ্দিন রানা বলেন, বিষয়টা এখনো আমার কাছে স্পষ্ট নয়। আমি ডিবি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছিলাম। তাঁদেরও বলেছি, এর পেছনে কোনো না কোনো কারণ রয়েছে।

ফারদিনের বাবা বলেন, রামপুরার পর কোনো ভিডিও ফুটেজ স্পষ্ট নয়। আমি ডিবি ও র‍্যাবের বক্তব্যে কনভিন্স না। এখানে কনভিন্স হওয়ার কোনো কারণ নেই।

ফারদিনের বাবা আরও বলেন, শীতলক্ষ্যার সুলতানা কামাল ব্রিজ থেকে ঝাঁপ দেওয়ার যে কথা আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তা-ও স্পষ্ট নয়। সেখানে ঢেউ দেখা যায়। কিন্তু, সেখান থেকে যে ফারদিন লাফিয়ে পড়েছে, তার নিশ্চয়তা কী, অন্য কেউ হতে পারে। আমি আগামীকাল আদালতে যাব। ভেবেচিন্তে আইনজীবীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ