spot_img
spot_imgspot_img

ফারদিনের ‘আত্মহত্যার প্রমাণ’ দেখতে ডিবি কার্যালয়ে গেলেন বুয়েট শিক্ষার্থীরা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূরের ‘আত্মহত্যার প্রমাণ’ দেখতে ডিবি কার্যালয়ে গেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) আহ্বানে রাজধানীর মিন্টো রোডে সংস্থাটির কার্যালয়ে গেছেন একদল শিক্ষার্থী। গতকাল বুধবার ফারদিনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত শেষে ডিবি জানায়, বুয়েটের ওই ছাত্র আত্মহত্যা করেছেন। এর প্রতিক্রিয়া জানাতে বৃহস্পতিবার সকাল ১০টায় বুয়েট শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ ডেকেছিলেন বুয়েটের একদল শিক্ষার্থী।

জানা গেছে, ডিবি কার্যালয়ে আসার আগে সকাল সাড়ে ১০টার দিকে ফারদিন ‘হত্যার’ বিষয়ে ডিবির বক্তব্যের প্রতিক্রিয়ায় পূর্বঘোষিত প্রতিবাদ সমাবেশ আপাতত স্থগিত করেছেন বুয়েট শিক্ষার্থীরা। ডিবি কার্যালয় থেকে ফেরার পরে পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা জানান শিক্ষার্থীরা।

বুয়েট শিক্ষার্থী তাহমিদ হোসেন গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবারের প্রতিবাদ সমাবেশ ঘোষণা করার পর আমাদের সাথে ডিবি কার্যালয় থেকে যোগাযোগ করা হয়। তারা আমাদেরকে কার্যালয়ে গিয়ে তদন্ত রিপোর্ট ও আলামতগুলো দেখতে বলেন। তাই আমরা সমাবেশ স্থগিত করে ডিবি কার্যালয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং ওখান থেকে বের হওয়ার পরে পরবর্তী কর্মসূচি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ