spot_img

গাজীপুরে ছয় হাজার ইয়াবাসহ একজন গ্রেপ্তার

কক্সবাজার থেকে পাচারকালে ছয় হাজার ইয়াবাসহ গাজীপুরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বাসন এলাকার মহাসড়কে অস্থায়ী চেকপোস্টে তাকে আটক করা হয়।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-কমিশনার আবু তোরাব মো. শামসুর রহমান।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি নাম সাইদ মোহাম্মদ নোবেল, যিনি রোহিঙ্গা হতে পারেন বলে পুলিশের সন্দেহ এবং এ বিষয়ে তদন্ত চলছে।

সংবাদ সম্মেলনে ডিএমপির উপ-কমিশনার জানান, একটি অসাধু চক্র কাঠের তৈরি ড্রেসিং টেবিলের ভিতরে অভিনব কায়দায় দীর্ঘদিন ধরে গাজীপুর মহানগর এলাকায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবা পাচার করে আসছে- এমন গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। রেডএক্স পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কক্সবাজার হতে এই ফার্নিচার গাজীপুরে আসছিল। পুলিশের অভিযানে ছয় হাজার ইয়াবাসহ সাইদ গ্রেপ্তার হন।

উপ-কমিশনার জানান, এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে এবং আটককৃত সাঈদের বিরুদ্ধে বাসন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ