spot_img
spot_img

পাকিস্তানে ফাঁড়িতে হামলায় ৪ পুলিশ নিহত

পাকিস্তানের খাইবার পাখতুন প্রদেশে বন্দুকধারীদের হামলায় চার পুলিশ সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আরও অনেক পুলিশ আহত হয়।

রোববার (১৮ ডিসেম্বর) জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

জানা যায়, লাক্কি মারওয়াতের পুলিশ স্টেশনে দুই দিক থেকে আক্রমণ চালায় বন্দুকধারীরা। এতে চার পুলিশ নিহত হয়। এ ঘটনার পরপরই পালিয়ে যায় হামলাকারীরা। তাদের ধরতে পুরো এলাকায় জোরালো অভিযানে নেমেছে পুলিশ।

এমন ঘটনায় নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভী। আহত পুলিশ সদস্যদের দ্রুত আরোগ্য কামনা করেন।

এদিকে আহত পুলিশদের সর্বোচ্চ চিকিৎসা সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন খাইবার পাখতুনের মুখ্যমন্ত্রী মাহমুদ খান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ