spot_img
spot_img

সর্বনিম্ন তাপমাত্রা কুমিল্লায় ১২.২ ডিগ্রি

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সারাদেশে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সোমবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান এ তথ্য জানান।

আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুমিল্লাতে ১২.২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বশেষ রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা শ্রীমঙ্গলে ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি ।

সিনপটিক অবস্থা তুলে ধরে মো. আব্দুর রহমান খান বলেন, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

তিনি বলেন, আগামী ২৪ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এর বাইরেও সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তিনি আরও বলেন, আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। আগামী ৩ দিনে দেশের আবহাওয়া পরিস্থিতি সামান্য পরিবর্তন হতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ