মাহবুবুল মান্নান | ইনসাফ
চট্টগ্রামের আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার দুই দিন ব্যাপী ৮৪ তম বার্ষিক আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে আগামীকাল ও শুক্রবার (২২ ও ২৩ ডিসেম্বর)।
এতে দেশ-বিদেশের খ্যাতিমান ওলামায়ে কেরাম, বুজুর্গানে দীন ও ইসলামী চিন্তাবিদগণ আলোচনা করবেন।
উক্ত সম্মেলনে সবান্ধব যোগদান ও দু‘আয় শামিল হতে দেশবাসী ও তৌহিদী জনতাকে আহবান জানিয়েছেন জামিয়া পটিয়ার মুহতামিম মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ।











