spot_img
spot_img

ইসলামাবাদে বোমা বিস্ফোরণ; এক পুলিশ সদস্য নিহত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে এক নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১০ জন।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বিস্ফোরণের পর এলাকাটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের উপ-মহাপরিদর্শক সোহাইল জাফর।

সোহাইল জাফরের বরাতে জিও নিউজ জানায়, ইসলামাবাদে আই-১০/৪ এলাকায় শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিটে এক ব্যক্তি ও নারী গাড়িতে করে আসেন। সন্দেহজনক হওয়ায় গাড়িটি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির সময় ওই ব্যক্তি গাড়ির মধ্যে ঢোকেন। এরপরই আত্মঘাতী বিস্ফোরণ ঘটান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ