spot_img

খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

যেকোনো জরুরি অবস্থা মোকাবিলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) রোববার (২৫ ডিসেম্বর) সারাদেশে খ্রিস্টানদের বড়দিন উদযাপনের জন্য তার বিশেষ ফোর্স টিম, হেলিকপ্টার, ডগ স্কোয়াড এবং বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে সার্বক্ষণিক প্রস্তুত রেখেছে।

র‌্যাব সদর দফতর সূত্র জানায়, বড়দিন উপলক্ষে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যেই দেশজুড়ে পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার অংশ হিসেবে র‌্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং র‌্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও ডগ স্কোয়াড প্রস্তুত রাখা হয়েছে।

এছাড়া চার্চগুলোতে সার্বিক নিরাপত্তার জন্য র‌্যাবের স্ট্রাইকিং রিজার্ভ, ফুট ও মোবাইল টহল,যানবাহন স্ক্যানার, চেকপোস্ট ও সিসিটিভি মনিটরিং জোরদার করা হয়েছে।

সূত্র : ইউএনবি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ