spot_img

করোনা : দেশের সব প্রবেশপথে নজরদারী জোরদার

চীন-ভারতসহ বিভিন্ন দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দরে সতর্কতার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা। বলা হয়েছে, সব সন্দেহজনক যাত্রীকে র‌্যাপিড এন্টিজেন টেস্ট করতে হবে।

এ বিষয়ে গতকাল শনিবার (২৪ ডিসেম্বর) বন্দরগুলোর স্বাস্থ্য কর্মকর্তাদের চিঠি দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ও লাইন ডাইরেক্টর (সিডিসি) স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি চীন-ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে নুতন ধরনের করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। জেনেটিক সিকুয়েল পরীক্ষার মাধ্যমে জানা গেছে এসব দেশে ওমিক্রন ধরনের বিএফ৭ উপধরনের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। প্রতিবেশী দেশগুলোতে সংক্রমণ বাড়লে বালাদেশেও সেই সংক্রমণের আশঙ্কা থাকে।

এতে বলা হয়, বিশেষজ্ঞরা জানিয়েছেন ওমিক্রনের এই নতুন উপধরন বিএফ৭ অত্যন্ত সংক্রামক। সংক্রমণ এড়াতে এবং দেশের জনগোষ্ঠীর সুরক্ষার জন্য দেশের সকল নৌ, স্থল ও আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে সতর্কতা জারি এবং স্বাস্থ্যবিধি মানাসহ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ