মার্কিন যুক্তরাষ্ট্রের ২০২৩ অর্থবছরের জন্য ১.৭ ট্রিলিয়ন মার্কিন ডলারের সার্বজনীন ব্যয় বাজেট ঘোষণা করেছে। যার মধ্যে পাকিস্তানের ”গণতন্ত্রকে শক্তিশালীকরণ ও লিঙ্গ সমতা” কর্মসূচি প্রচারের জন্য ২০০ মিলিয়ন মার্কিন ডলার অন্তর্ভুক্ত রয়েছে।
গত বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) মার্কিন সিনেটে এই বাজেট পাস হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বরে মার্কিন কংগ্রেস পাকিস্তানে লিঙ্গ সমতা প্রচারের জন্য ১০ মিলিয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য ১৫ মিলিয়ন মার্কিন ডলার অনুমোদন করেছিল।
সূত্র: এআরওয়াই











