spot_img
spot_img

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মাওলানা তারিক জামিল

পাকিস্তানের প্রখ্যাত আলেম মাওলানা তারিক জামিল হৃদরোগে আক্রান্ত হয়ে কানাডার একটি হাসপাতালে ভর্তি আছেন।

আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) মাওলানা তারিক জামিলের ছেলে মাওলানা ইউসুফ জামিল এক টুইট বার্তায় বিষয়টি জানয়েছেন।

টুইট বার্তায় তিনি লিখেন, আল্লাহ শ্রদ্ধেয় বাবাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আল্লাহর রহমতে আমার আব্বার অবস্থা এখন মোটামুটি ভালো।

উল্লেখ্য; বিষয়টি মাওলানা তারিক জামিলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেও রিটুইট করা হয়েছে।

সূত্র : ডেইলি জং
spot_img
spot_img
spot_img

সর্বশেষ