spot_img
spot_img

চট্টগ্রাম বিভাগে গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়াবিদ মুহাম্মাদ মনোয়ার হোসেন জানিয়েছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় হালকা অথবা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে।

বুধবার (২৮ ডিসেম্বর) এমন পূর্বাভাস দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ জানান, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী দুইদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আর বর্ধিত পাঁচদিনে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ