spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩০

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ৪৭৭ পিস ইয়াবা, ১২ গ্রাম ৩৯ পুরিয়া হেরোইন, ৩০ বোতল ফেন্সিডিল ও ৬ কেজি ৫২২.৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ