spot_img

পুলিশের ওপর হামলার বিষয়ে বিন্দুমাত্র কাউকে ছাড় দেওয়া হবে না : ডিএমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, জামায়াতে ইসলামী পুলিশের কাছ থেকে গণমিছিলের অনুমতি নেয়নি। আমরা বিষয়টি খুব গুরুত্বসহকারে নিয়েছি। যেহেতু তারা বিনা অনুমোদনে একটা মিছিল বের করেছে এবং পুলিশের ওপর হামলা করেছে। এ ঘটনায় কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

শনিবার (৩১ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, সিনিয়র পুলিশ কর্মকর্তাসহ আরও পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা করে তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এ বিষয়ে আমরা কঠোর অবস্থানে আছি। এভাবে বেআইনি কাজ করা ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার বিষয়ে বিন্দুমাত্র কাউকে ছাড় দেওয়া হবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ