spot_img

হাইকোর্টে মির্জা ফখরুল-আব্বাসের জামিন আবেদন; শুনানি কাল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। তাদের জামিন আবেদনের শুনানির জন্য আগামীকাল (মঙ্গলবার) দিন ধার্য করেছে আদালত।

সোমবার (২ জানুয়ারি) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।

আদালতে বিএনপির দুই নেতার জামিন আবেদন উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, কামরুল ইসলাম সজল, সগীর হোসেন লিওন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জামিন চেয়ে হাইকোর্টে আজই আবেদন করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ