ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আব্দুল করিমকে (৬০) গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
বুধবার (৪ জানুয়ারি) রাতে নগরীর মহারাজা রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার বিকালে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা আগের একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২২ অক্টোবর সকালে নগরীর চরপাড়া এলাকায় জামায়াতের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড করেন। এ সময় রাষ্ট্রবিরোধী স্লোগানসহ যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।










