spot_img

দুদকের মামলায় মির্জা আব্বাসকে আদালতে হাজির করার নির্দেশ

বিএনপি নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে দুদকের করা ২০ কোটি ৭৪ লাখ ৪৭ হাজার টাকা অবৈধ সম্পদ অর্জনের মামলায় তাকে আগামী ১৬ জানুয়ারি হাজির করার নির্দেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালত এ আদেশ দেন। আদালতের দুদকের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আক্কাস আলী বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

এর আগে গত (২৭ ডিসেম্বর) আদালতে মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের নামে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মোহা. নুরুল হুদা। এ মামলায় আফরোজা আব্বাস জামিনে রয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ