spot_img
spot_imgspot_img

গোপনে শিক্ষার্থীদের হাঁটাচলার ভিডিও করে টিকটক; সতীনাথ কর্মকারকে ৫ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার সদর উপজেলায় গোপনে গড়াইটুপিতে মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের হাঁটা-চলার ভিডিও ভিডিও ধারণ করে টিকটক তৈরি্র দায়ে সতীনাথ কর্মকার (৩০) নামে এক চা দোকানিকে জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম ৫ হাজার টাকা জরিমানা করেন।

পুলিশ বলেন, খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের যাতায়াতের পথে গোপনে ভিডিও ধারণ করে টিকটক করে এই ভিডিও সতীনাথ কর্মকারের আইডিতে ছাড়েন। ডিভিওটা স্থানীয়ভাবে নানামুখী আলোচনা সমালোচনা শুরু হয়। বিষয়টি দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নজরে পড়লে তার নির্দেশনায় বৃহস্পতিবার দুপুরে তিতুদহ ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এএসআই) ইদ্রিস আলী অভিযুক্ত সতীনাথ কর্মকারকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং ভবিষতে এমন ঘটনা ঘটাবেন না মর্মে মুচলেকা দেন সতীনাথ কর্মকার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ