সাবেক তথ্যমন্ত্রী হাবিব উল্লাহ খান হৃদরোগের আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি মারা যান বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, হাবিব উল্লাহ খানের মৃত্যুতে বিএনপি শোক জানিয়েছে।
জানা গেছে, হাবিব উল্লাহ খান সত্তরের দশকে তথ্যমন্ত্রী এবং আশির দশকে পাটমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত ছিলেন।











