spot_img

কিশোরগঞ্জের পাগলা মসজিদে দানের রেকর্ড

কিশোরগঞ্জের পাগলা মসজিদে এবার পাওয়া গেল ৪ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৭৪৪ টাকা। এটি ওই মসজিদের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। টাকার সাথে সোনা-রুপার অলঙ্কারসহ মিলেছে বিদেশী মুদ্রাও। এবার পাওয়া গেছে হীরের গহনাও! সোনা, রুপা, হীরের অলঙ্কার মিলে ওজন হয়েছে চার কেজির মতো।

শনিবার (৭ জানুয়ারি) সকালে আগে খোলার ৯৭ দিন পর খোলা হয়েছিল কিশোরগঞ্জের পাগলা মসজিদের সিন্দুক।

সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত গণনা করে পিপুল পরিমাণের এই টাকা অলঙ্কার পাওয়া গেছে মসজিদটির দানবাক্সে।

সাধারণত ৯০ থেকে ১০০ দিনের মধ্যে দানের টাকায় ভরে যায় পাগলা মসজিদের সিন্দুকগুলো। এ কারণে প্রায় তিন মাস পর পর খোলা হয় এগুলো।

এর আগে সর্বশেষ গত অক্টোবর মাসের ১ তারিখে খোলা হয়েছিল এগুলো। সেদিন পাওয়া যায় ৩ কোটি ৮৯ লাখ ৭০ হাজার ৮৮২ টাকা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ