spot_img
spot_imgspot_img

ইসরাইলী সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে হাজারও ইহুদী

সপ্তাহখানেক আগে গঠিত হয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের নেতানিয়াহুর নেতৃত্বাধীন নতুন সরকার। আর এর মধ্যেই হাজারও ইসরায়েলী ইহুদী তাদের নতুন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। দেশটির ইতিহাসে সবথেকে উগ্র ইহুদীবাদী নেতা হিসেবে বিশ্বব্যাপী পরিচিত নেতানিয়াহু।

রোববার (৮ জানুয়ারি) বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার হাজার হাজার ইলী দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নতুন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা ইসরাইলের উপকূলীয় শহর তেল আবিবে “গণতন্ত্র বিপদে” এবং “ফ্যাসিবাদ এবং বর্ণবাদের বিরুদ্ধে ঐক্য”-সহ নানা স্লোগান দেন।

এছাড়া বিক্ষোভকারীদের কেউ কেউ ইসরাইলী এবং রংধনু পতাকা হাতে রেখেছিলেন। একইসঙ্গে অন্যরা “ক্রাইম মিনিস্টার” লেখা একটি বড় ব্যানার নিয়ে বিক্ষোভে হাজির হন। এটি (ক্রাইম মিনিস্টার) মূলত গত বছরগুলোতে নেতানিয়াহুর বিরুদ্ধে নিয়মিত বিক্ষোভের সময় ইসরায়েলিদের মধ্যে ব্যাপকভাবে ব্যবহৃত একটি স্লোগান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ