spot_img
spot_img

চলতি বছর হজ্বে যাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন : ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, ২০২৩ সালে দেশের সম্ভাব্য হজ্বযাত্রীর কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন।

রবিবার (৮ জানুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তোর পর্বে এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ২০০৯ সালে হজ্বযাত্রীর সংখ্যা ছিল ৫৮ হাজার ৬২৮ জন, ২০১৯ সালে বেড়ে হয় এক লাখ ২৬ হাজার ৯২৩ জন। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ২০২২ সালে হজ্বযাত্রীর সংখ্যা কমে দাড়ায় ৬০ হাজার ১৪৬ জনে।

তিনি বলেন, চলতি ২০২৩ সালে হজ্বযাত্রীর সম্ভাব্য কোটা বেড়ে হচ্ছে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। ২০০৯ এর তুলনায় এই সংখ্যা ১৪৮ শতাংশ বেশি। এটি সরকারের সাফল্যের একটি মাইলফলক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ