ভোক্তা পর্যায়ে বিদ্যুতের খুচরা দাম ইউনিটপ্রতি এক টাকা ২১ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি কমিটি।
আজ রোববার (৮ জানুয়ারি) রাজধানীর বিয়াম মিলনায়তনে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানি শেষে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়। গণশুনানিতে বিইআরসি চেয়ারম্যান মো. আব্দুল জলিলসহ সংস্থাটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বর্তমানে বিদ্যুতের খুচরা দাম ইউনিটপ্রতি সাত টাকা শূন্য দুই পয়সা। এক টাকা ২১ পয়সা বাড়িয়ে তা আট টাকা ২৩ পয়সা নির্ধারণের সুপারিশ করেছে কমিটি।











