spot_img
spot_img

করোনা : বিশ্বে ২৪ ঘন্টায় আরও ৭৪৫ জনের মৃত্যু

বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭৪৫ জনের মৃত্যু হয়েছে। যা আগের দিনের তুলনায় কমেছে দেড় শতাধিক। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৪ হাজার ৪৬৩ জন। যা আগের দিনের তুলনায় কমেছে ৬৫ হাজারের বেশি। আর সুস্থ্য হয়েছেন ৯৮ হাজার ৬৫৭ জন।

সোমবার (৯ জানুয়ারি) সকালে করোনাভাইরাস হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯০ হাজার ৫৩৮ জন এবং মারা গেছেন ৪০৭ জন।

এ ছাড়া, যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫২৬ জন এবং মারা গেছেন ৮ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৭৬৬ জন এবং মারা গেছেন ৩৪ জন। ব্রাজিলে মারা গেছেন ৯ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৬৫ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১২৭ জন এবং মারা গেছেন ৪৫ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭৭৮ জন এবং মারা গেছেন ৫১ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৪১১ জন এবং মারা গেছেন ৩৬ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ১১৩ জন এবং মারা গেছেন ৬৬ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ